ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতা ডাঃ জীবন আহত

স্টাফ রিপোর্টার

নবীগঞ্জের ফার্মের বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও বানিয়াচং-আজমিরীগঞ্জের গণমানুষের নেতা ডাঃ শাখাওয়াত হাসান জীবন। গতকাল শুক্রবার দুপুরে তিনি নবীগঞ্জে বিভিন্ন প্রোগ্রাম শেষে আলমপুর আসার পথে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সকাল ৮ টায় তিনি বানিয়াচং উপজেলার ইকরামে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন এলাকা পরিদর্শনে বাড়ি থেকে বের হন। এরপর আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে সনাতন ধর্মালম্বীদের খোঁজ-খবর নেন এবং যে কোন বিষয়ে তাদের পাশে থাকার আশ^াস দেন।

এরপর দূর্গাপুর মন্দির পরিদর্শন শেষে বানিয়াচংয়ের করচা-কবিরপুর ও ইলালনগর এলাকা পরিদর্শন শেষে মার্কুলী বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করেন। পরে তিনি মোটর সাইকেল যোগে নবীগঞ্জ থেকে আলমপুর আসার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে ফার্মের বাজার এলাকায় পৌছলে একটি অটোরিক্সা তাঁর বহরকৃত মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন।

ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘নবীগঞ্জ থেকে আলমপুরে আসার পথে ফার্মের বাজার এলাকায় পৌছলে একটি অটোরিক্সা আমাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে পা’য়ে আঘাত লাগে। তবে এখন কিছুটা সুস্থ্য আছি’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
১৫৮ বার পড়া হয়েছে