ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

বাহুবলে ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৫০

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জের বাহুবলে ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর তিন ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০জন আহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ সংঘর্ষ হয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় মহাসড়কের পাশে অন্তত ৩০ দোকানপাটে আগুন ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে বাহুবল থানাপুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, কয়েকদিন আগে বাহুবল উপজেলার কবিরপুর গ্রামের এক যুবকের সঙ্গে ইজিবাইকের ভাড়া নিয়ে পার্শ্ববর্তী সাতপাড়িয়া গ্রামের এক যুবকের কাটাকাটি হয়। একপর্যায়ে সাতপাড়িয়া গ্রামের লোকজন কবিরপুর গ্রামের লোকজনকে মারধর করে। এর জেরে রোববার সকাল ১০টা থেকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহাসড়কের পাশে অন্তত ৩০ দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এতে অন্তত ৫০জন আহ হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে