ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

মাধবপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে হবিগঞ্জের মাধবপুরে পুলিশ দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার ভোর রাতে থানার এসআই মো. মিজানুর রহমান ফোর্স নিয়ে রাত্রিকালীন অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের নোয়াপাড়া ইউনিয়নের কড়রা পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বেঙ্গাডোবা গ্রামের এমরান মিয়ার ছেলে মো. পারভেজ মিয়া (২৩), একই গ্রামের শামসুল হকের ছেলে মো. রবিউল আওয়াল রুবেল (৩৮), উপজেলায় মাদারগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. পারভেজ মিয়া (৩০)।

এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতি, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিরা থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে রাত্রিকালে চুরি, ডাকাতি ও ছিনতাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৩২ বার পড়া হয়েছে