ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

মাধবপুর উপজেলার টিকটক থেকে প্রেম অতঃপর ধর্ষণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে টিকটক থেকে পরিচয় ও প্রেমের সম্পর্কের পরিনতিতে ১৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে টিকটক করতে গিয়ে ওই শিশুর সাথে সম্প্রতি পরিচয় হয় ধর্ষক শারফাদ মিয়া (২১)এর। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে।

শারফাদ মিয়া ওই শিশুকে বিয়ের প্রলোভন দেখালে গত ২৩ ফেব্রুয়ারী ওই শিশু পরিবারের সবার অগোচরে শারফাদের সাথে চলে যায়।এসময় শারফাদ ওই শিশুকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করে তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের নিজ বাড়িতে যায়। সবকিছু জেনে শারফাদের পরিবার ওই শিশুটিকে শারফাদের স্ত্রী হিসাবে মেনে নিতে অস্বীকার করে।

গতকাল ওই শিশুটি নিজ বাড়িতে ফিরে এসে পরিবারের লোকজনের কাছে সব ঘটনা খুলে বলে। এ ব্যাপারে শিশুটির পিতা হাবিব মিয়া শারফাদ সহ ৩ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় অভিযোগ দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ২৬ ফেব্রুয়ারী মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন আসামীদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
১১৬ বার পড়া হয়েছে