ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

সুরমায় তীব্র স্রোতে নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৩

সিলেট প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে তীব্র স্রোতে নৌকাডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে ডিঙ্গি নৌকা করে সুরমা নদী পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মাঝি সাঁতরে পারে চলে আসতে পারলেও দুই মহিলা ও এক শিশু ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু।

তিনি বলেন, তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে