ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

হবিগঞ্জের সাবেক মেয়র আতাউর রহমান সেলিম গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

এবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম। র‌্যাব-২ এর কাছে গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের পর মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থানায় হস্তান্তর করে র‌্যাব-২।

এ-ব্যাপারে পুলিশ জানায়, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তবে কখন কোথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে থানা পুলিশকে কিছুই জানায়নি তারা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এরই মধ্যে হবিগঞ্জ পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন। আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ-ব্যাপারে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ রেজাউল হক খান বুধবার (১৮ সেপ্টম্বর) সকালে ‘সিলেটভয়েসকে’ বলেন, হবিগঞ্জের সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে আনতে জেলা পুলিশের একটি টিম গাড়ি নিয়ে ঢাকা গিয়েছেন।আশা করছি কিছুক্ষণের ভিতরেই তারা পৌঁছে যাবে। হবিগঞ্জে আনার পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে