ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

হবিগঞ্জের হামজা এখন বাংলাদেশের

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই লিগে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেললেও লাল-সবুজের দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে ছিল অনেক দিনের। নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। হামজা চৌধুরীরর বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়।

(বৃহস্পতিবার) সন্ধ্যায় হামজা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

হামজা দেওয়ান চৌধুরীর পরিবার বাংলাদেশি। তার বেড়ে উঠা ইংল্যান্ড। তার পরিবারের ইচ্ছা ছিল হামজার বাংলাদেশের জার্সিতে খেলার। বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।

বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট। হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট তৈরি করেছে। হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। এ জন্য ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র নিয়েছে ফেডারেশন। এরপর বাফুফে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার পক্ষে আবেদন করে।

প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিছু পর্যবেক্ষণ দেয়। হামজা যে বয়সে ইংল্যান্ডের হয়ে খেলেছেন এ নিয়ে বিশেষ করে। হামজার সাথে রক্তের সম্পর্ক যাদের রয়েছে তারা বাংলাদেশের নাগরিক এটা বাফুফে পুনরায় প্রমাণ করেছে। ফিফা সব কিছু পর্যালোচনা করে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে।

আগামী বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে হামজার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
১৩১ বার পড়া হয়েছে