ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের Logo হবিগঞ্জে বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ

হবিগঞ্জে হাজার কেজি পচা ছোলাবুট ফেলা হলো নদীতে

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জে এক হাজার কেজি পচা ছোলাবুট জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ছোলাবুট নদীতে ফেলে নষ্ট করা হয়। এসময় পচা পণ্য সংরক্ষণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান করেন জেলা প্রশাসনের সমন্বয়ে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ । জেলা প্রশাসনের সমন্বয়ে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের অভিযান

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌধুরী বাজার এলাকায় বাদল রায়ের গুদামে অভিযান করা হয়। এসময় গুদামে পচা ১ হাজার কেজি ছোলাবুট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে নদীতে ফেলে ধ্বংস করা হয়। এসময় অভিযুক্ত শ্যামল দেবকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, আসন্ন রমজান মাসে ভাল ছোলাবুটের সাথে পচা বুট বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল। এছাড়াও বিভিন্ন গুদামে রক্ষিত পামওয়েল তেল মজুদ না রেখে দ্রুত বিক্রির জন্য বলা হয়।

অভিযানকালে সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, বাজারে পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
১০৬ বার পড়া হয়েছে