ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

হবিগঞ্জে ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে তাকে হত্যা করা হয়। নিহত ব্যক্তি ঘটনাস্থলের পার্শ্ববর্তী জারুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন। এ সময় কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে আব্দুল হাই ঘটনাস্থলে মারা যান।

হত্যার খবর পেয়ে দুপুর ২টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ওসি বলেন, নিহত ব্যক্তির মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যায় জড়িতদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে