ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে তারেক রহমানের পক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ও জেলা বিএনপির উদ্যোগে ৭০০ খুদে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

জি কে গউছ বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য তারেক রহমান রাজনীতি করেন না। দীর্ঘদিন ধরে তিনি সমাজের মানুষের কল্যাণে যে কাজ করছেন, তা এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেতে শুরু করেছে। একটি শিক্ষিত জাতি হিসেবে আমরা যেন মাথা উচু করে দাঁড়াতে পারি, সেজন্য কাজ করছে বিএনপি।’

জি কে গউছ আরও বলেন, বিগত ১৭ বছরে গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট সরকার ইতিহাসকে বিকৃত করেছে। বিএনপি বরারই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা জাতিকে সত্য জানাতে চাই। আগামী প্রজন্মকে সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
১২৭ বার পড়া হয়েছে