ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং স্থায়ী ক্যাম্পাসসহ যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

ছাত্রদলের এই মানববন্ধন কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করে এতে অংশ গ্রহন করে হবিগঞ্জ মেডিকেল কলেজসহ সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৮মার্চ) দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে হবিগঞ্জ জেলা ছত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- হবিগঞ্জ মেডিকেল কলেজটি আমাদের সম্পদ। এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তাসহ যাবতীয় সুযোগ সুবিধা অবিলম্বে নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন- হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে। যদি এধরণের কোন সিদ্ধান্ত নেয়া হয় তবে আমরা জেলাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। এর আগে একই দাবীতে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের কাছে স্মারক লিপি দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
১০৬ বার পড়া হয়েছে