ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজিকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার রাত ১ টার দিকে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহাগ গাজী জানান, শহরতলীর উমেদনগর এলাকার সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। যে কারণে তিনিসহ অন্যান্যরা তাকে বাধা দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সাকিব।

রাত ১টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিনেমাহল রোড এলাকায় তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে গাজীকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এর আগে সোহাগ গাজী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এক পর্যায়ে তারা সার্কিট হাউজে আশ্রয় নেন এবং সবাইকে ছুটে যাওয়ার জন্য আহ্বান করেন।

হবিগঞ্জ সদর থনার (ওসি) নুরে আলম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
২৩২ বার পড়া হয়েছে