ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ জনকে কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) অভিযানে নয় দালালকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জের কোম্পানী কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।

আটকরা হলেন- বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রশন্ন দাসের ছেলে অশিত দাশ (৪০), সদর উপজেলার পইল গ্রামের আরজ আলীর ছেলে রমিজ আলী রনি (২৭), হবিগঞ্জ শহরের আনন্তপুর এলাকার আইদও শাহের ছেলে মো. কামাল শাহ (২৫), আনন্দপুর এলাকার আকল আলীর ছেলে আসাদুজ্জামান রিপন (৪৩), সুনামগঞ্জ জেলার হাতিয়া গ্রামের হরুফ মিয়ার ছেলে কাউছার (৩০), বানিয়াচং উপজেলার সতমুখা গ্রামের মজর আলীর ছেলে বিলু মিয়া (৪২), চুনারুঘাট উপজেলার ফুলগাও গ্রামের বেলাল মিয়ার ছেলে আব্দুল খালেক মিয়া (২৭), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নিকুঞ্জ ঘোষের ছেলে নিতু ঘোষ (৩৫) ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নিখিল রায়ের ছেলে সৌরভ রায় (২২)।

র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ কোম্পানী কমান্ডার শাহ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের উপদ্রব বেড়েছে। এদের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। বিষয়টি আমাদের নজরে এলে অভিযান চালানো হয়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে অভিযান করে। এ সময় ৯ জন দালালকে আটক করা হয়। যারা সরকারি হাসপাতাল থেকে রোগীকে ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
১০২ বার পড়া হয়েছে