ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম ধাপে এ পরীক্ষা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে ১ হাজার ৮৯০ জনের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের জন্য সর্বমোট ৫ হাজার ৮৬২ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা হবে। অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের কারণে জুলাইয়ে সেই পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি। সে সময় তিন হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের সেই পরীক্ষা বাতিল করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। গত ১৮ নভেম্বর পিএসসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। ফলে নতুন সময়সূচিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেয়া হবে। তার মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত ৫ হাজার ৮৬২ জনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করলো পিএসসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
১১৮ বার পড়া হয়েছে