ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

৫ পদে লড়ছেন ১০ জন প্রার্থী, চাঙ্গা নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১৪ বছর পর অবশেষে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। যে কাউন্সিলকে ঘিরে চাঙ্গা ভাব সৃষ্টি হয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এবারের কাউন্সিলে ৫টি পদের জন্য মাঠে লড়ছেন ১০ জন প্রার্থী। দলের শীর্ষ পদ বাগে নিতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা।

বিএনপির শীর্ষ নেতা এবং ভোটারদের মন জয় করতে ঘুরছেন দ্বারে দ্বারে। ৮টি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের কাছে গিয়ে প্রচার-প্রচারণা ও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

এবারের কাউন্সিলে সভাপতি পদে লড়ছেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহŸায়ক আজিজুর রহমান কাজল ও বিএনপি নেতা আবুল কালাম। সহ-সভাপতি পদে লড়ছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আজম উদ্দিন ও বিএনপি নেতা জয়নাল মিয়া। সাধারণ সম্পাদক পদে লড়ছেন গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান এমএ মান্নান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম মতিন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী মোঃ সামছু মিয়া ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা শাহ মশিউর রহমান কামাল। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন বিএনপি নেতা এসএম মানিক ও বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম।

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে ৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন সদর উপজেলার ৮টি ইউনিয়নের ৫৬৮ জন ভোটার। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন।

এছাড়া বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মতিউর রহমান শানু, অ্যাডভোকেট হাবিবুর রহমান চৌধুরী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০১০ সালে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল সভাপতি ও অধ্যক্ষ মোঃ এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৩৫ বার পড়া হয়েছে