ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জে স্বাক্ষরতার হার বেড়েছে ২৮.৯১ শতাংশ

নিজস্ব সংবাদ :

গত ১০ বছরে হবিগঞ্জ জেলায় ২৮ দশমিক ৯১ শতাংশ স্বাক্ষরতার হার বেড়েছে। জনশুমারি প্রতিবেদন বলছে, স্বাক্ষরতার হার বৃদ্ধিতে সিলেট বিভাগে এগিয়ে আছে এ জেলা।

সম্প্রতি হবিগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী হবিগঞ্জে স্বাক্ষরতার হার ৬৯ দশমিক ৪৪ শতাংশ। ২০১১ সালের আদমশুমারিতে যা ছিল ৪০ দশমিক ৫৩ শতাংশ। অর্থাৎ ১০ বছরে ২৮ দশমিক ৯১ শতাংশ স্বাক্ষরতার হার বেড়েছে।

২০১১ সালের আদমশুমারিতে সিলেট জেলায় ৫১ দশমিক ১৮ শতাংশ স্বাক্ষরতার হার ছিল। এবার ২৫ দশমিক ২৫ শতাংশ বেড়ে তা ৭৬ দশমিক ৪৩ শতাংশ হয়েছে।

এছাড়া মৌলভীবাজার জেলায় ১০ বছরে ৫১ দশমিক ০১ শতাংশ থেকে ২৪ দশমিক ৮৪ শতাংশ বেড়ে তা হয়েছে ৭৫ দশমিক ৮৫ শতাংশ হয়েছে।

এ হিসেবে সিলেট ও মৌলভীবাজার জেলার তুলনায় এ সময় হবিগঞ্জে স্বাক্ষরতা বাড়ার হার বেশি।

সর্বশেষ জনশুমারি প্রতিবেদন বলছে, হবিগঞ্জ জেলায় এখন জনসংখ্যা ২৩ লাখ ৫৯ হাজার ৮৮৬ জন। ২০১১ সালে জেলার জনসংখ্যা ছিল ২০ লাখ ৮৯ হাজার ১ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে