ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

প্রধানমন্ত্রীর ত্রাণের চাল নিয়ে নবীগঞ্জেবন্যার্তদের পাশে এমপি কেয়া চৌধুরী

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণের চাল নিয়ে নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ও ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বন্যার্তদের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

চলমান অতিবৃষ্টির কারণে নবীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবাহিত হয়ে আকস্মিকভাবে বন্যার সৃষ্টি হয়েছে। উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম এবং ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকার বাড়িঘর বন্যায় প্লাবিত হয়। অনেক কষ্টে দিনাতিপাত করছেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে গতকাল শনিবার হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উক্ত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণের চাল নিয়ে বন্যার্তদের পাশে দাড়ান।

গতকাল দিনব্যাপী বন্যার্তদের মাঝে বিতরণ, বিভিন্ন এলাকা পরিদর্শন এবং জনগণের মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেন। তিনি সকাল নয়টায় প্রথমে বন্যাকবলিত নবীগঞ্জ উপজেলার বাগাউড়া মুজিব পল্লী, বাগাউড়া উত্তরপাড়া, শৈলা নতুন বাজার, চরগাঁও, চরগাঁও ভুমিহীনপাড়া, ফতেহপুর, চৌকি, বাল্লা ঘাট, জগন্নাথপুর দক্ষিণপাড়া, সোনাপুর নতুন বাজার এবং রাত আটটায় শৈলা নতুন বাজারে পথসভার মাধ্যমে শেষ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, ইউএনও অনুপম দাস অনুপ, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, ১নং ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ, ২নং ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা, সাবেক চেয়ারম্যান সমর দাশ, সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদারসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় মুরব্বিয়ান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
১৮০ বার পড়া হয়েছে