ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

মাধবপুরে সীমান্তে ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ ব্যবসায়ী আটক

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করছে।

শনিবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সয়য় তাকে মোখলেছ মিয়া (৪০)কে আটক করা হয়।

আটককৃত মোখলেছ মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত ব্যক্তিকে তল্লাসী করে তার নিকট হতে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং ০১টি বাটন মোবাইল পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার ভাই হুন্ডি ব্যবসায়ী মো. আবু বক্করের নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা জনৈক ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করেন।

বিজিবি ২৫ ব্যাটালিয়ন সরাইলের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃত নগদ টাকা ও মোবাইল ফোনসহ ধৃত বাংলাদেশী নাগরিক মোঃ মোখলেছ মিয়া এবং তার ভাই মোঃ আবু বক্করের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
২০৮ বার পড়া হয়েছে