ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

বিএনপি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায়- জিকে গউছ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ফ্যাসিষ্ট শেখ হাসিনা মনে করেছিল খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখলেই বিএনপি নামক রাজনৈতিক দলটি শেষ হয়ে যাবে।

কিন্তু শেখ হাসিনার সকল যড়যন্ত্র ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা হাজার চেষ্টা করেও বাংলাদেশের মানুষের হৃদয় থেকে খালেদা জিয়ার নাম মুছে ফেলতে পারেনি। তিনি গতকাল বৃহস্পতিবার দিনভর শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ, নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণকালে এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণকালে জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামীলীগের পতনের প্রথম দিনই লাধিক নেতাকর্মীকে পিঠিয়ে মেরে ফেলা হবে।

তার এই ধারণাকে ভুল প্রমান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। খালেদা জিয়া বলেছেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায়। তিনি বলেন- গত ১৫টি বছর একটি জালেম সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল। ১৫টি বছর আওয়ামীলীগ সরকার জোর করে মানুষের সকল মৌলিক অধিকার হরণ করেছিল।

গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোট ডাকাতি করে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। তাই দেশের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আওয়ামীলী যে পাপ করেছে, অন্যায় করেছে, অপকর্ম করেছে তার খেসারত আওয়ামীলীগ দিয়েছে।

আওয়ামীলীগের এই পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিএনপি করতে হলে কোনো অন্যায় করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। বিএনপির রাজনীতি করতে হলে জনকল্যাণে কাজ করতে হবে। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে