ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

মাধবপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় সজল সরকার (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইদুল (২৪) ও চান্দু মিয়া (১৭) নামের আরও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি নোয়াপাড়া থেকে যাত্রী নিয়ে মাধবপুরে যাচ্ছিল। পথে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি গাড়ি ধাক্কা দিলে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাতে সজল সরকার নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সাইদুল (২৪) ও চান্দু মিয়া (১৭) নামের আরও দুজন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহমুদুল হক আরও বলেন, লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে