ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের গ্যাস সংকটে বন্ধ ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক Logo বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয়

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল আলীম এ আদেশ দেন।
হবিগঞ্জ আদালতের এপিপি এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জনকে হত্যা মামলার বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক এমপিকে আদালতে তোলায় হয়। উল্লিখিত আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তবে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশ উত্তরা থেকে আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করে। রাতেই বানিয়াচং থানার পুলিশের একটি টিম তাকে হবিগঞ্জ নিয়ে এসে নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করে।

গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৯ জন নিহত হওয়ার মামলায় তিনি ২ নম্বর আসামি। এছাড়াও হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলায় তার নাম ৩ নম্বরে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
১২০ বার পড়া হয়েছে