ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

দোকানে ঢুকে ‘ঘুষ চাওয়ার’ অভিযোগ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ শহরের একটি কাপড়ের দোকানে ঢুকে ‘ঘুষ চাওয়ার’ অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা শামীম আল মামুনকে ঘেরাও করে রেখেছিলেন কয়েক শ মানুষ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
Google news

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের ঘাটিয়াবাজারের এসডি প্লাজা নামের দোকানটিতে ঘটনাটি ঘটে।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা দাবি করেছেন শামীম আল মামুন। তিনি জানান, দায়িত্ব পালনে এসডি প্লাজায় গিয়েছিলেন তিনি। অভিযুক্ত শামীম আল মামুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক পদে কর্মরত।

এলাকাবাসী জানান, একটি বিপণিবিতানে ঘুষ চাওয়ার অভিযোগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এসডি প্লাজার সামনে ঘাটিয়াবাজারের কয়কশ ব্যবসায়ী, দোকানের কর্মচারী ও ক্রেতারা শামীম আল মামুনকে ঘেরাও করে রাখেন। বিক্ষুব্ধ লোকজন ভুয়া, ভুয়া স্লোগান দিয়ে তাকে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে তাকে নিরাপত্তা দেয়। পুলিশের পিকআপ ভ্যানে তোলার সময় কয়েকজন উত্তেজিত লোক শামীম আল মামুনকে চড় মারেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারাওএসডি প্লাজা দোকান মালিকের ছেলে শুভ দাশ জানান, শামীম আল মামুন এক সপ্তাহ আগে এসডি প্লাজায় একা গিয়ে দোকানের কাগজপত্র খতিয়ে দেখেন। এরপর বিভিন্ন ধারায় মামলা দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সেদিন তাকে টাকা দেওয়া হয়নি।

তিনি আরো জানান, সোমবার রাতে তিনি (শামীম আল মামুন) দোকানটিতে গিয়ে আবারো ঘুষের টাকার জন্য চাপ দেন। এ সময় দোকানের লোকজন ও কাস্টমস কর্মকর্তার মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কয়েকশ লোক এগিয়ে এসে তাকে ঘেরাও করে রাখেন।
পরে পুলিশ তাকে উদ্ধার করে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী বলেন, “ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তা দুই পক্ষ বিপরীতমুখী বক্তব্য দিচ্ছেন। মূল ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
১০৭ বার পড়া হয়েছে