ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

মাধবপুরের ট্রিপল মার্ডার মামলার রায়, শাহ আলমের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের মাধবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাবি-ভাতিজিসহ ট্রিপল মার্ডার মামলার রায়ে দেবর শাহ আলমের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) এর আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশারফ ইউসুফ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম ওরফে তাহের উদ্দিন (৫০) জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘‘আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে যাবতীয় কাজ শেষ করে রায় কার্যকরের দাবি জানাই। ’’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুফি মিয়া বলেন, ‘‘রায়ে আমরা খুশি না। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে। ’’ মামলার এজাহার থেকে জানা গেছে, শাহ আলম ওরফে তাহের উদ্দিনের সঙ্গে তার ভাবি জাহানারা খাতুনের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৬ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় ছুরিকাঘাতে ভাবিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় তার চিৎকারে মেয়ে শারমিন আক্তার ও ভাতিজা শিমুল মিয়া এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ভাবি মারা যান। গুরুতর আহত অবস্থায় ভাতিজি ও ভাতিজাকে হাসপাতালে নেওয়া হলে তারাও মারা যান।

এ ঘটনায় নিহত গৃহবধূর দুলাভাই মোহন মিয়া বাদী হয়ে ২৪ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে পিবিআই ২০১৭ সালের ৫ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে (মঙ্গলবার) আসামির উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে