ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

বানিয়াচংয়ে রিয়াজুর রহমান রিয়াজ (২৬) নামের এক রাজমিস্ত্রি যুবক নিখোঁজ হয়েছেন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরেরর ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বাসিয়া পাড়া মহল্লার আজিজুর রহমান রেনু মিয়ার ছেলে।নিখোঁজ যুবকের বড় ভাই আমিনুর রহমান বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৬৭১।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (১৩ জুলাই) সকালে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে রিয়াজ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় রওনা হন। প্রতিদিনের মতোই কাজে যাওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিকেলের দিকে পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, তবে সেটি বন্ধ পান।

রিয়াজের কোনো খোঁজ না পেয়ে পরিবার বিভিন্ন স্থানে যোগাযোগ করেও ব্যর্থ হয়। পরবর্তীতে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ রিয়াজ রাজমিস্ত্রির পেশায় কর্মরত ছিলেন এবং নিজেই কাজের ঠিকাদারি করতেন বলে জানান তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মস্তোফা বলেন, ‘আমরা নিখোঁজ রিয়াজুর রহমানকে উদ্ধারে র‍্যাবের সহযোগিতায় তদন্ত ও খোঁজ চালিয়ে যাচ্ছি।’

এদিকে রিয়াজের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত তার সন্ধান কামনা করছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১৮২ বার পড়া হয়েছে