ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

নিখোঁজের ৫ দিন পর উদ্ধার অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের পাঁচ দিন পর একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মোছা. মাইশা আক্তার (১৬) নামের ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় নিহতের স্বামী মো. সোহাগ মিয়াকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ঝিলমিল ঢাকা পাম্প এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও র‍্যাব জানায়, প্রেমের সম্পর্ক থেকে মাইশা ও সোহাগ কোর্ট ম্যারেজ করেন। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন মাইশা। গত ১৮ জুলাই রাতে সোহাগ তার শ্যালিকাকে ফোনে জানায়, মাইশা বাড়ি থেকে চলে গেছে।

তবে খোঁজাখুঁজির পর ২২ জুলাই বিকেলে স্থানীয়রা মাধবপুরের কলেজপাড়া এলাকায় সোহাগের বাড়ির পাশের ডোবায় কচুরিপানার নিচে একটি নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে মাইশার বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন।

পুলিশ জানায়, মাইশা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার পেট থেকে মৃত ও আংশিক পচাগলা ভ্রূণও উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় সোহাগ ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৬৯ বার পড়া হয়েছে