ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

হবিগঞ্জে আদালতের হাজতে শিশুসন্তান কোলে ছাত্রলীগ নেতা ২ পুলিশ সদস্য ক্লোজড

হবিগঞ্জ প্রতিনিধি:-

আদালতের হাজতখানায় শিশুসন্তান কোলে ছাত্রলীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ আদালতে।

বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান তাদের প্রত্যহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।

প্রত্যাহার হওয়া পুলিশের দুই সদস্য হলেন- হবিগঞ্জ কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কন্সটেবল উজ্জ্বল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক। তিনি বলেন, সোমবার মামলার হাজিরার জন্য ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে কারাগার থেকে আদালতের হাজতখানায় রাখা হয়। তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। তারপর জাকির হোসেন তার সন্তানকে কোলে নেয়ার জন্য পুলিশের কাছে আকুতি-মিনতি করেন। এসময় তার সন্তানকে কোলে নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ।

পরিদর্শক নাজমুল হক আরও বলেন, সন্তান কোলে নেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জানুয়ারি জাকির হোসেনকে শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে আটক করে পুলিশে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
৭৩ বার পড়া হয়েছে