ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ ১০ লাখ টাকা মূল্যের চোরাচালান জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ বিজিবি’র অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৫৬ বোতল ভারতীয় মদ, ২৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। গত ৪৮ ঘন্টায় ১১টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, গরু, চাউল, ফুসকা এবং বাংলাদেশী মশার কয়েল ও বাই-সাইকেলসহ মোট ১০ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। ৫৫ বিজিবির সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এবং রাজেন্দ্রপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদ এবং ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা। পাশাপাশি চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ, গরু এবং ৬০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা।
এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান এবং কাকমারাছড়া বিওপির টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ, ৭৪ কেজি ফুসকা, ৩৯০ কেজি বাসমতি চাউল এবং ৯৯০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল ও ১টি বাই-সাইকেল আটক করেছে। যার সিজার মূল্য ৩ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।”
৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ২৪ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং পণ্যসামগ্রী আটক করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
১৫৮ বার পড়া হয়েছে