ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই খুন

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে গরু বাজার সংলগ্ন খোয়াই বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তুচ্ছ বিষয় নিয়ে তার বড় ভাই রনি মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরের মাথা ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনিরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শাহাবুদ্দিন শাহীন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রনি মিয়াকে আটক করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
৯৮ বার পড়া হয়েছে