ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

অধ্যক্ষ এনামুল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত

নিজস্ব প্রতিবেদক

নবীগঞ্জের রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ এনামুল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন। গত ১৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোল্লা মাহফুজ আল-হোসেন একপত্রে বিষয়টি অবহিত করেন এবং সিন্ডিকেটের ২৬৪তম সভায় অংশ গ্রহনের জন্য আমন্ত্রন জানান।

২৬ নভেম্বর এই সভা অনুষ্ঠিত হবে। আমন্ত্রনপত্রে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৬৪তম সভা ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল­াহ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নগর কর্যালয়ে অনুষ্ঠিত হবে।

সিন্ডিকেটের সম্মানিত সদস্য হিসেবে উক্ত সভায় অংশ গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অধ্যক্ষ এনামুল হককে অনুরোধ করা হয়।

অধ্যক্ষ এনামুল হক হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা। তিনি ১৯৯৯ সালে বাহুবল আলিফ সোবহান চৌধুরী কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

২০১৩ সালে তিনি নবীগঞ্জে রাগীব রাবেয়া কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহন করেন। অধ্যক্ষ এনামুল হকের সহধর্মীনি ইসমত আরা বেগম হবিগঞ্জ শহরের জঙ্গল বহুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
২১৫ বার পড়া হয়েছে