ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি, লেখক ও সাংবাদিক মঈনুল হাসান রতনের ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে সহকর্মী, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বুধবার (১ এপ্রিল) রাতে দৈনিক দিনকাল পাঠক ফোরামের উদ্যোগে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে অতিথিদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। পরে দেশ, জাতি এবং সাংবাদিক মঈনুল হাসান রতনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান সুমন, সোনালী ব্যাংকের ম্যানেজার মোয়াজ্জেম হোসেন এবং মানবজমিন উপজেলা প্রতিনিধি শাহ মোস্তফা কামাল। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মঈনুল হাসান রতন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার লেখনী শুধু তথ্য পরিবেশনেই সীমাবদ্ধ নয়, বরং সমাজ পরিবর্তন ও জনসচেতনতা তৈরিতেও কার্যকর ভূমিকা পালন করছে।
তার সহকর্মীরা বলেন, একজন সংগঠক হিসেবেও তিনি অত্যন্ত দক্ষ। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তার ভূমিকা প্রশংসনীয়। নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্থতা, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। পরে কেক বিতরণ ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৭১ বার পড়া হয়েছে