ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার Logo নিষিদ্ধ জালের দাপটে হুমকিতে হাওরের দেশীয় মাছ Logo বানিয়াচং গ্রাম পুলিশের দুঃখ, দুর্দশা, গ্রামের নীরব প্রহরী যাদের অবদান আড়ালেই থেকে যায় Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন Logo হুইপ জি কে গউছের প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ৩

হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুণই গ্রামে সৎমায়ের নির্যাতন সইতে না পেরে একসঙ্গে দুই বোন কীটনাশক পান করে। এর মধ্যে বড় বোনের মৃত্যু হয়েছে এবং ছোট বোন আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুণই গ্রামের চান মিয়ার প্রথম স্ত্রীর দুই কন্যা সোনিয়া আক্তার (২০) ও জনি আক্তার (১৬) দীর্ঘদিন ধরে সৎমায়ের নির্যাতনের শিকার হচ্ছিল। এ অবস্থায় তারা অতিষ্ঠ হয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেবিষপানের পর দুই বোন ছটফট করতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ছোট বোন জনি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয় বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, ওই দুই বোনের মা বেশ কিছুদিন আগে বিষপানে আত্মহত্যা করেছিেন। এরপর চান মিয়া আরেকটি বিয়ে করেন। অভিযোগ উঠেছে ,ওই সৎমা তাদের বিভিন্নভাবে নির্যাতন করতেন। এরই ক্ষোভে দুই-বোন কীটনাশক পান করে। এলাকার লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সোনিয়া মারা যায়। জনির অবস্থা আশঙ্কাজনক হলে সিলেে পাঠানো হয়। ঘটনার পর থেকে তাদের সৎমা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ আহমেদ জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে। এরপর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সোনিয়ার দেহের সুরতহাল করে মর্গে পাঠিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৫৯ বার পড়া হয়েছে