ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার Logo নিষিদ্ধ জালের দাপটে হুমকিতে হাওরের দেশীয় মাছ Logo বানিয়াচং গ্রাম পুলিশের দুঃখ, দুর্দশা, গ্রামের নীরব প্রহরী যাদের অবদান আড়ালেই থেকে যায় Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন Logo হুইপ জি কে গউছের প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ৩

কুলাউড়া ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাতে তাকে কাদিপুর ইউনিয়নের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে তার নামে কুলাউড়া থানায় ৩টি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামী হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। নিয়াজুল তায়েফ কাদিপুর ইউনিয়নের ফয়জুল আলমের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুলাউড়া উপজেলার সমন্বয়ক আতিকুর রহমান তারেক বলেন, বিগত দিনগুলোতে কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধামকী দিতেন। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতী ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এছাড়াও ৩ আগস্ট তায়েফ তার বাহিনী নিয়ে কুলাউড়া স্কুল চৌমুহনা ও রেলস্টেশন চৌমুহনায় পুলিশের সাথে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাঁধা দেন। এবং ৪ জন ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তায়েফকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
১৩৭ বার পড়া হয়েছে