ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এসএসসি পরিক্ষার্থীর

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার রোল নম্বর ছিল (১)। অমিত শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা এবং অসিত দত্তের ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

হঠাৎ করে এই দুর্ঘটনায় অমিতের অকাল মৃত্যুতে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সহপাঠীরা প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত হয়ে পড়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
২৮৩ বার পড়া হয়েছে