ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

চুনারুঘাটে দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৩ দাঙ্গাবাজ

চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়আব্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ দাঙ্গাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বড়আব্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। অভিযানকালে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি শাবল, ২টি লাইটসহ ৩ দাঙ্গাবাজকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নুর মিয়ার ছেলে মো. ইকবাল মিয়া (৩০), বড়আব্দা গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে শহীদ মিয়া (৩০) ও ভূঁইয়ারচর গ্রামের আব্দুল সত্তারের ছেলে ফয়সাল মিয়া (২০)।

জানা গেছে, আটককৃতরা এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ। তারা এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সবসময় ভীত করে রাখতেন। এছাড়াও এলাকায় চুরি-ডাকাতির সঙ্গেও তারা জড়িত। অভিযানকালে পিচ্ছি সায়েদ নামে এক যুবক পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে আটককৃত ৩ দাঙ্গাবাজকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
২২১ বার পড়া হয়েছে