ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

হবিগঞ্জে চুনারুঘাট শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল ইমরান হোসাইন (৩২) কে গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশ।

তার বাড়ি একই উপজেলার কালেঙ্গা গ্রামে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর রাতে মাদ্রাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে (৮) প্রিন্সিপাল ইমরান অফিস কক্ষে ডেকে নেন। পরে সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ঘটনাটি প্রকাশ পায়। এরপর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় অভিযোগ দাখিল করা হয়।

ভুক্তভোগী শিশুর মা জানান, আমার স্বামী প্রবাসে। আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে পড়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু ঘটনার রাতে হুজুর আমার ছেলেকে অফিসে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে।

চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

যদিও অভিযোগ অস্বীকার করে ইমরান হোসাইন দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
১৮৭ বার পড়া হয়েছে