ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

আজ শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে ট্রাকচালক আনোয়ারুল ইসলাম। অপরজনের পরিচয় জানা যায়নি, তিনি ওই ট্রাকের হেলপার।
আহত কাভার্ডভ্যানচালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা, তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
১৮২ বার পড়া হয়েছে