ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

নারীকে লাথি মেরে বহিষ্কার সেই জামায়াত কর্মী গ্রেফতার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারী ও এক যুবককে লাথি দেওয়া জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (০১ জুন) বিকেলে তাকে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আকাশ চৌধুরী সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে। তিনি ছাত্রশিবিরের সাবেক কর্মী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, ‘জামালখানে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

গত ২৮ মে বিকেলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচি দেয় গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচিতে অংশ নিতে ছাত্র জোটের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে সেখানে ‘শাহবাগবিরোধী ঐক্যের’ ব্যানারে একদল যুবক আসে। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের ধাওয়া দেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নগরের জামালখান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে শুরুতে আকাশ চৌধুরী এক যুবককে লাথি মারেন। পরে এক নারীকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেন তিনি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি পুষ্পিতা নাথ বলেন, ‘যে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে তিনি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি অ্যানি চৌধুরী। যিনি লাথি মেরেছেন তিনি ছাত্রশিবিরের কর্মী।’

এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে একজন জামিন পেয়েছেন। অন্যজন কারাগারে আছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
২৫৮ বার পড়া হয়েছে