ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে: কায়সার কামাল

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা মোকাবিলা করা হবে। তিনি যথাসময়েই দেশে আসার সিদ্ধান্ত নেবেন।

তারেক রহমানের দেশে ফেরা ও মামলাগুলোর বিষয়ে জানতে চাইলে রবিবার (৬ অক্টোবর) বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, তার প্রত্যেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো আমরা মোকাবিলা করবো। কারণ, আইন-আদালত ও সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

এসময় কায়সার কামাল আরও বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইনঅঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।

তিনি আরও বলেন, বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশাকরি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে