ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানাটিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হতো। সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির দমকল কর্মকর্তারা। বার্তাসংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জানা গেছে, ইতোমধ্যে আগুন অনেকাংশে নিভে গেছে। কারখানাটি রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ং অঞ্চলে অবস্থিত। এটি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারিসেল পরিচালনা করে।

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় আগুন লেগেছে। প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতর ব্যাটারি সেলের সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, আগুনে ৯ জন মারা গেছে এবং চারজন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এদিকে দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা বলছে, প্রায় ২০টি মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু কিম জিন-ইয়ং এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন, অগ্নিকাণ্ডে ৯ জন মারা গেছেন এবং আরো চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন এবং কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
১৯১ বার পড়া হয়েছে