ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

দীর্ঘ ১৪ বছর পর হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল আজ

নিজস্ব প্রতিবেদক

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৪ বছর পর আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। পইল সৈয়দ মিয়া কমিউনিটি সেন্টারে গোপন ব্যালটের মাধ্যমে সকাল-১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৮টি ইউনিয়নের ৫৬৮ জন বিএনপি নেতা-কর্মী তাদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন। এদিকে, আওয়ামীলীগ সরকারের পতনের পর এই প্রথম অনুষ্ঠিত এই কাউন্সিলকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। চারিদিকে বইছে সাঁজ সাজ রব।

সকলের মাঝে বইছে উৎসব-আমেজ। ব্যানার, পোষ্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে ভোট কেন্দ্র। ভোট গ্রহন শেষে অনুষ্ঠিত হবে দ্বি-বার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ. জেড. এম জাহিদ হোসেন। হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও চেয়ারপার্সন এর উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জিকে গউছ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী এবং সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোছাঃ শাম্মী আক্তার উপস্থিত থাকবেন। সম্মেলনের পরিচালনা করবেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আজিজুর রহমান কাজল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কাউন্সিলে ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হচ্ছে-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। ওই ৫টি পদে ১০ জন প্রার্থী কাউন্সিলে অংশ নিচ্ছেন। তারা হলেন, ‘সভাপতি পদে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহŸায়ক আজিজুর রহমান কাজল ও বিএনপি নেতা আবুল কালাম। সহ-সভাপতি পদে সদর উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মোঃ আজম উদ্দিন ও বিএনপি নেতা জয়নাল মিয়া।
সাধারণ সম্পাদক পদে গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ সামছুল ইসলাম মতিন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক কাজী মোঃ সামছু মিয়া ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা শাহ মশিউর রহমান কামাল। সাংগঠনিক সম্পাদক পদে বিএনপি নেতা এসএম মানিক ও মোঃ রফিকুল ইসলাম। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন।

এছাড়া বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মতিউর রহমান শানু, অ্যাডভোকেট হাবিবুর রহমান চৌধুরী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। এর আগে ২০১০ সালে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
২১৮ বার পড়া হয়েছে