ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার

ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ইসমাঈল হোসেন আটক

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে ইসমাঈল হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৯ জুলাই) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে।

ইসমাঈল হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটরের কাজ করেন।

হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার রাতে এক তরুণীর অভিযোগের ভিত্তিতে ইসমাঈল হোসেনকে আটক করা হয়েছে।

হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক জানান, ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও এখন জানা যাচ্ছে ভুক্তভোগী তরুণী ঈসমাইল হোসেনের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঈসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদি তিনি বিয়ের ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে। তবে এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত গ্রামে বসে ভিডিও বানিয়ে অনলাইন দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন ইসমাঈল হোসেন ও তার ছোট ভাই এনামুল হাসান। তাদের দলে কাজ করছেন আরও অন্তত ৮ থেকে ১০ সদস্য। যাদের প্রায় সবাই ছিলেন দিনমজুর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
২০০ বার পড়া হয়েছে