ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা

গফরগাঁওয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে “ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবাইয়া ইয়াসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক ঢালী, মশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফুল ইসলাম ভূইয়া প্রমুখ।

উদ্বোধনী খেলায় মশাখালী ইউনিয়ন ফুটবল একাদশকে ৬-০ গোলে হারিয়ে বারবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেন।

এ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ ১৬টি দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলায় বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
২৮২ বার পড়া হয়েছে