ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং

নবীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন
এর কসবা এলাকার কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইমাদ উল্লার পুত্র সুনাম উদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া কসবা বাজারে আরো ২ জন প্রভাবশালী, দীঘলবাক বাজারে সাবেক এক মেম্বার ও পারপুর এলাকায় সাবেক এক মেম্বারে নেতৃত্ব অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। গতকাল
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস আনুপ ।অভিযান কালে বালু উত্তোলনের অপরাধে দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন ইনাতগনজ ইউনিয়নের তহশিলদার আশরাফুল ইসলাম তারেক ও নবীগঞ্জ থানার একদল পুলিশ। জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস আনুপ বলেন,অবৈধভাবে বালু উত্তোলন এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে