ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নবীগঞ্জে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়কের বরাক নগর এলাকায় টমটমের ব্যাটারি চুরি করতে গিয়ে শোয়েব মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

খবর পেয়ে শুক্রবার সকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ মৃতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মরদেহ প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে শোয়েব মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মিশুক গাড়ির ব্যাটারিসহ বিভিন্ন বাসা-বাড়িতে চুরি করে আসছে। ইতিমধ্যে চুরির দায়ে স্থানীয় লোকজন একাধিকবার তাকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দেয়।

বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়কের বরাক নগর এলাকায় শাহজালাল অটো রাইস মিলে চার্জে দেওয়া মিশুক গাড়ির ব্যাটারি চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শুক্রবার সকালে রাইস মিলের ড্রাইভার রাখাল চন্দ্র দাস তার মিশুক গাড়ি বের করতে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে থানার ওসি আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।

ওসি আবুল হোসেন বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাইস মিলের ড্রাইভার রাখাল চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি মিলে মিশুক রেখে ঘর তালাবদ্ধ করে পাশের ভাড়া বাসায় ঘুমাতে যান। সকালে মিলে গিয়ে ওই লাশ দেখতে পান।

প্রতিবেশীদের বক্তব্য, নিহত শোয়েব মিয়া এক সময় অন্য একটি মিলে কাজ করতেন। ৭/৮ মাস ধরে কোনো কাজকর্ম করতে দেখা যায় না। সে বিভিন্ন স্থানে চুরি কাজে জড়িয়ে পড়ে। প্রায়ই মানুষের মিশুক-ইজিবাইকের ব্যাটারি চুরি করত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
৮৯ বার পড়া হয়েছে