ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের গ্যাস সংকটে বন্ধ ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক Logo বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয়

নবীগঞ্জে দুর্ঘটনায় ২জন নিহত, আহত ১০

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

নবীগঞ্জে দুর্ঘটনায় ২জন নিহত, আহত ১০ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মহাসড়কে প্রচন্ড কুয়াশার মধ্যে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দুই জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যরাতে প্রচন্ড কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল না সড়ক।

সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসে থাকা দুই পুরুষ যাত্রী নিহত হন।

এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার জানান, নিহত দুই জনের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের ৩৫ হবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে