ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনী রোডম্যাপ শিগগিরই প্রকাশ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

শিগগিরই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে চায়।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। চলতি বছরের শেষদিকে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন দেয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন-তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনও ক্ষোভ প্রকাশ পাচ্ছে বলে জানান উপদেষ্টা।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। যাতে বাধা দিচ্ছে বিজিবি। অংশ নিয়েছে সাধারণ মানুষও।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যম কিংবা ইউটিউবে উসকানিমূলক সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। তুলছে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ। এসব অপতথ্য রোধে দেশীয় গণমাধ্যমের সহযোগিতা দরকার।

এছাড়া বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
১২৪ বার পড়া হয়েছে