ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিছপুর (আব্দাফৌজদা) গ্রামের দুই পক্ষের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৩) এবং একই গ্রামের হেলাল মিয়া (৩৭)। পুলিশ সূত্রে জানা যায়, দুই গ্রামের মধ্যবর্তী একটি কথিত কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে আদিত্যপুরের মোসাহিদ মেম্বার ও আরিছাপুরের নাসির আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল সোমবার দুপুর ২টার দিকে উভয় গ্রামের ২ শত থেকে ২শত ৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ডুবাঐ বাজারে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে সেলু মিয়া ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় কদর আলী (৭০), লুৎফুর রহমান (৩০), আতাউর রহমান (২৫), কুহিনুর (৪১), জাহিদ মিয়া (৫৫), রিমন (১৮), অলফুজ মিয়া (৫০), খলিল মিয়া (৩০), সুহেল মিয়া (৩০), হাবিব মিয়া (২৫), হেলাল মিয়া (৩৭), সিমন (১৮) ও হান্নানসহ (৫০) অন্তত ৪০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে রাত ১২টার দিকে গুরুতর আহত হেলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনার পর পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিকেল ৬টার দিকে

ওসি মুঠোফোনে বলেন, দুপুরে সংঘর্ষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতে দুপক্ষের লোকজন সমাধানের জন্য থানায় আসবে বলে জানান।তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
৭৭ বার পড়া হয়েছে