ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের Logo হবিগঞ্জে বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ

পালানোর সময় মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের বাড়ি ভারতের তামিলনাড়ুতে। তিনি ভারতীয় পুলিশে এসএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে বিজিবির সদস্যরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় পি জন সেলভারাজ (৫২) নামে একজন ভারতীয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের বাড়ি ভারতের তামিলনাড়ুতে। তিনি ভারতীয় পুলিশে এসএসআই হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

গতকাল (১৪ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে তিনি কীভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন— তা নিয়ে বিজিবি থেকে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২শে মার্চ অবৈধভাবে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে বিজিবি তাকে পি জন সেলভারাজকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে।

পরবর্তীতে গত ১৩ জুন আদালত হতে জামিন পেয়ে সেলভারাজ বাংলাদেশের অভ্যন্তরে লুকিয়ে ছিলেন। তারপর ১৩ আগস্ট সন্ধ্যার দিকে বাংলাদেশ থেকে ভারতে পালানোর সময় মহেশপুর বিজিবির সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে পি জন সেলভারাজের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল গণমাধ্যমকে জানিয়েছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর মামলা নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেলভারাজের বাংলাদেশেই অবস্থান করার কথা ছিল।

কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করায়, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে