ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

ফাইনালে যেতে ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিলো ভারত

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ১৭২ রানের টার্গেটে দিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। ৯ বলে ৯ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান ঋঝভ পন্থ। তার বিদায়ে চাপে পড়ে ভারত।

এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে চাপ সামাল দেয় ভারত। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন রোহিত। সূর্যকে সঙ্গে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন ভারতের অধিনায়ক।

তবে দলীয় ১১৩ রানে ৩৯ বলে ৫৭ রান করে আউট হন রোহিত। তার বিদায়ের পর ৩৬ বলে ৪৭ রান করে ফিরে যান সূর্য। এরপর হার্দিক পান্ডিয়ার ১৩ বলে ২৩ ও রবীন্দ্র জাদেজার ৯ বলে ১৭ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পায় ভারত। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান নেন ৩টি উইকেট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
১৯৩ বার পড়া হয়েছে