ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এরপর আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। সিরিজের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সোমবার (০৫ মে) আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

জানা যায়, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

২ জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

১০ জুলাই পাল্লেকেলেতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ডাম্বুলাতে পরের ম্যাচ হবে ১৩ জুলাই। আর ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
৩৪১ বার পড়া হয়েছে